Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরাইল, বন্ধ জেরুজালেমের রাস্তা

    হোলি উৎসবের কারণে ভারতের বহু মসজিদে পিছিয়ে গেল জুমার নামাজ

    রামগন্জের কাঞ্চনপুর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল

    Facebook Twitter Instagram
    • Home
    • About Us
    • Contact Us
    • Privacy Policy
    Login
    The Holy Media
    • Home
    • ইসলামের আহকাম
      1. নামাযের হুকুম
      2. রোজা
      3. হজ
      4. যাকাতের বিধান
      5. পর্দার বিধান
      6. ইসলামে হালাম হারাম
      7. পবিত্রতা
      8. View All

      জামাতে নামাজ পড়ে পুরস্কার পেল ১৫ কিশোর

      January 30, 2023

      কুনুতে নাজেলা কি? দোয়া-বদদোয়ায় তা পড়ার বিধান ও পদ্ধতি

      December 24, 2021

      ফজরের জামাত চলাকালীন অবস্থায় সুন্নত পড়ার বিধান

      December 13, 2021

      প্রিয়নবী সা. যেভাবে কাটাতেন শাবান মাস

      February 3, 2025

      রোজা সম্পর্কিত আমাদের কিছু কমন জিজ্ঞাসা

      March 19, 2023

      তওবার অশ্রুতে সিক্ত হোক পবিত্র রমজানের শেষ রাতগুলো

      April 16, 2022

      মানবজাতিকে যে শিক্ষা দিয়ে যাচ্ছে মাহে রমজান

      April 16, 2022

      আজ পবিত্র হজ

      June 15, 2024

      বিদায় হজের ভাষণ : সর্বজনীন মানবাধিকারের ইশতেহার

      June 27, 2023

      আল্লাহ হজের যে প্রতিদান দেবেন

      June 26, 2023

      হজ্জের পর হাজী সাহেবের করণীয়

      July 15, 2022

      ইরানে হিজাব ছাড়া বের হলেই ১০ বছর কারাদণ্ডের বিল পাস

      September 21, 2023

      আফগানিস্তানে নারীদের বিউটি পার্লার নিষিদ্ধ

      July 4, 2023

      হিজাব পরে কলেজে প্রবেশে বাধা, পদত্যাগ করলেন অধ্যাপিকা

      February 18, 2022

      মানুষ যা পরিধান করে তাই হিজাবঃ আরশাদ মাদানী

      February 16, 2022

      পানের সাথে জর্দা খাওয়া কি হারাম?

      August 29, 2023

      কি কি কারনে গোসল ফরজ হয়? ফরজ গোসলের সর্বোত্তম পদ্ধতি কি?

      January 2, 2022

      অজুর গুরুত্ব ও ফজিলত; অজু করার বিশুদ্ধ নিয়ম ও তারতিব

      December 31, 2021

      বীর্য লেগে কম্বল-তোশক নাপাক হলে যেভাবে পবিত্র করবেন

      December 23, 2021

      প্রিয়নবী সা. যেভাবে কাটাতেন শাবান মাস

      February 3, 2025

      আজ পবিত্র হজ

      June 15, 2024

      ইরানে হিজাব ছাড়া বের হলেই ১০ বছর কারাদণ্ডের বিল পাস

      September 21, 2023

      আফগানিস্তানে নারীদের বিউটি পার্লার নিষিদ্ধ

      July 4, 2023
    • খোলাফায়ে রাশেদীন
      1. হজরত আবু বকর রাঃ
      2. হজরত উমর রাঃ
      3. হজরত উসমান রাঃ
      4. হজরত আলী রাঃ
      5. View All

      আবু বকর রাঃ কেন উমর রাঃ এর দাড়ি ধরে ধমক দিয়েছিলেন?

      December 10, 2021

      ইসলামের প্রথম খলীফা আবু বকর রাঃ এর প্রথম ভাষণ ও আধুনিক রাষ্ট্রনায়কদের জন্য শিক্ষা

      December 9, 2021

      উসমান রাযিয়াল্লাহু আনহুর কিছু বিখ্যাত উপদেশ বাণী

      December 21, 2021

      আবু বকর রাঃ এর ইনতেকালের পর আলী রাঃ এর আবেগময় ভাষণ

      December 20, 2021

      উসমান রাযিয়াল্লাহু আনহুর কিছু বিখ্যাত উপদেশ বাণী

      December 21, 2021

      আবু বকর রাঃ এর ইনতেকালের পর আলী রাঃ এর আবেগময় ভাষণ

      December 20, 2021

      আবু বকর রাঃ কেন উমর রাঃ এর দাড়ি ধরে ধমক দিয়েছিলেন?

      December 10, 2021

      ইসলামের প্রথম খলীফা আবু বকর রাঃ এর প্রথম ভাষণ ও আধুনিক রাষ্ট্রনায়কদের জন্য শিক্ষা

      December 9, 2021
    • সীরাতে রাসূল সাঃ

      নবিজির প্রিয় খাবারের তালিকা

      December 8, 2023

      খাদ্যসংকট দূর করতে নবীজি সাঃ যে নির্দেশনা দিয়েছেন

      June 26, 2022
    • মুসলমানদের সোনালী শাসন
    • বর্ণাঢ্য জীবনী
    • ভিডিও

      শীগগিরি হবে গাজওয়াতুল হিন্দ, তছনছ হয়ে যাবে হিন্দুত্ববাদী সাম্রাজ্য

      February 16, 2025

      ঈসা আঃ এর জন্য প্রস্তুত হচ্ছে সিরিয়ার দামেস্ক

      January 3, 2025

      দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার ইতিহাস । TheHolymedia

      February 24, 2023

      পদত্যাগ করলেন মসজিদুল হারামের ৩২ বছর দায়ীত্ব পালন করা খতিব শায়খ শুরাইম

      February 12, 2023

      পৃথিবীর ইতিহাসে ভয়ঙ্কর ১০টি ভূমিকম্প (ভিডিও)

      February 10, 2023
    The Holy Media
    Home » Blog » হজ আদায়ে অবহেলা করলে যে গুনাহ
    হজ

    হজ আদায়ে অবহেলা করলে যে গুনাহ

    হজ আদায়ে অবহেলা করলে যে গুনাহ
    Share
    Facebook Twitter Telegram Pinterest Email

    কেউ যদি অলসতা করে কিংবা অহংকারবশত কাবা শরিফে গমন না করে এবং আল্লাহর এই শ্রেষ্ঠত্বের স্বীকৃতি না দেয়, হজ আদায়ে অবহেলা করে; তাদের ব্যাপারে হাদিস শরিফে হুঁশিয়ারি বর্ণিত হয়েছে।

    রাসুল (সা.) বলেন, ‘বায়তুল্লাহর হজ করার জন্য যে ব্যক্তির পথসম্বল আছে এবং বাহন ইত্যাদির ব্যয় বহনের সামর্থ্য আছে অথচ সে হজ সম্পাদন করে না, সে ইহুদি কিংবা খ্রিস্টান হয়ে মৃত্যুবরণ করুক, তাতে কিছু যায়-আসে না।’ (তিরমিজি, হাদিস : ৮১২; বায়হাকি, হাদিস : ৩৬৯২)

    উমামা (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) ইরশাদ করেন, ‘যে ব্যক্তি বাহ্যিক স্পষ্ট কোনো প্রয়োজন কিংবা অত্যাচারী বাদশাহ অথবা প্রতিবন্ধক সৃষ্টিকারী কোনো রোগের কারণে হজে গমনে বাধাগ্রস্ত হওয়া বিনে হজ না করে মৃত্যুবরণ করল, সে চাইলে ইহুদি হয়ে মরতে পারে। চাইলে খ্রিস্টান হয়ে মরতে পারে।’ (দারেমি, হাদিস : ১৮২৬; বায়হাকি, হাদিস : ৩৬৯৩)
    হাদিসের মর্মকথা অনুয়ায়ী নিজের মুসলমানিত্ব টিকিয়ে রাখার জন্য অবশ্যই হজ পালন করতে হবে। তবে তিনটি কারণে হজে যেতে অপারগ হলে তা আল্লাহর কাছে মার্জনীয় হবে—এক. পাথেয় অথবা পরিবহন সমস্যা; দুই. অত্যাচারী রাজা-বাদশাহ বা সরকারের ক্ষতির আশঙ্কা; তিন. ব্যাধির কারণে হজযাত্রায় অপারগতা। উল্লিখিত কারণগুলো ছাড়া কেউ হজ পালনে বিরত থাকলে তার মৃত্যুকে ইহুদি-খ্রিস্টানের মৃত্যুর সঙ্গে তুলনা করা হয়েছে।

    আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত হাদিসে রাসুল (সা.) বলেন, ‘যে ব্যক্তি হজ করার ইচ্ছা করে, সে যেন তাড়াতাড়ি আদায় করে নেয়। কারণ যেকোনো সময় সে অসুস্থ হয়ে যেতে পারে বা বাহনের ব্যবস্থাও না থাকতে পারে; অথবা অন্য কোনো সমস্যার সম্মুখীন হতে পারে।’ (মুসনাদে আহমাদ, হাদিস : ১৮৩৩; সুনানে ইবনে মাজাহ, হাদিস : ২৮৮৩; সুনানে আবু দাউদ, হাদিস : ১৭৩২)

    ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত অন্য বর্ণনায় রাসুল (সা.) বলেছেন, ‘ফরজ হজ আদায়ে তোমরা বিলম্ব কোরো না। কারণ তোমাদের কারো জানা নেই তোমাদের পরবর্তী জীবনে কী ঘটবে।’ (মুসনাদে আহমাদ, হাদিস : ২৮৬৭; সুনানে কুবরা বায়হাকি : ৪/৩৪০)
    উপরন্তু যে সচ্ছল সামর্থ্যবান ব্যক্তি দ্রুত হজ আদায় করে না, একটি হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা তাকে হতভাগা ও বঞ্চিত আখ্যায়িত করেছেন।

    আবু সাঈদ খুদরি (রা.) থেকে বর্ণিত হাদিসে রাসুল (সা.) বলেন, ‘আল্লাহ তাআলা বলেন, আমি আমার বান্দার শরীরকে সুস্থ রাখলাম, তার রিজিক ও আয়-উপার্জনে প্রশস্ততা দান করলাম। পাঁচ বছর অতিক্রান্ত হওয়ার পরও যদি সে আমার ঘরের হজের উদ্দেশ্যে আগমন না করে তাহলে সে হতভাগ্য, বঞ্চিত।’ (ইবনে হিব্বান, হাদিস : ৩৬৯৫; মুসনাদে আবু ইয়ালা, হাদিস : ১০৩১; তবারানি, হাদিস : ৪৯০)

    শুধু তা-ই নয়, একসময় বায়তুল্লাহ উঠিয়ে নেওয়া হলে মানুষ হজ করতে পারবে না—এই আশঙ্কার কারণেও আল্লাহর রাসুল উম্মতকে তাড়াতাড়ি হজ করার হুকুম করেছেন। ইবনে উমর (রা.) থেকে বর্ণিত হাদিসে রাসুল (সা.) বলেছেন, ‘তোমরা হজ ও ওমরাহর মাধ্যমে এই ঘরের (বায়তুল্লাহ) উপকার গ্রহণ করো। কেননা তা এর আগে দুইবার ধ্বংস হয়েছে। তৃতীয়বারের পর উঠিয়ে নেওয়া হবে। ’ (ইবনে খুজাইমা, হাদিস : ২৫০৬; ইবনে হিব্বান, হাদিস : ৬৭১৮; মুসনাদে বাজ্জার, হাদিস : ১০৭২; মুসতাদরাকে হাকিম, হাদিস : ১৬৫২)

    হজ করার শক্তি-সামর্থ্য ও অর্থবিত্ত থাকার পরও যে ব্যক্তি হজ করে না, তার সম্পর্কে হাদিস শরিফে কঠোর হুমকি প্রদান করা হয়েছে। ওমর ইবনুল খাত্তাব (রা.) বলেন, ‘যে ব্যক্তি হজ করার সামর্থ্য রাখে তবু হজ করে না, সে ইহুদি হয়ে মৃত্যুবরণ করুক বা খ্রিস্টান হয়ে—তাতে আল্লাহর কিছু যায়-আসে না।’ (তাফসিরে ইবনে কাসির : ১/৫৭৮)

    তিনি আরও বলেন, ‘আমার ইচ্ছা হয় কিছু লোককে বিভিন্ন শহরাঞ্চল ও লোকালয়ে পাঠিয়ে দিই, তারা সেখানে দেখবে কারা সামর্থ্য থাকা সত্ত্বেও হজ করছে না। তারা তাদের ওপর কর আরোপ করবে। তারা মুসলমান নয়।’ (তাফসিরে ইবনে কাসির : ১/৫৭৮)
    হজ-ওমরাহ না করে সন্ন্যাসী হওয়ার চেষ্টা করাও ইসলাম কখনো অনুমোদন করে না। ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত হাদিসে রাসুল (সা.) ইরশাদ করেন, ইসলামে বৈরাগ্য নেই। অন্য বর্ণনায় রয়েছে, হজের ক্ষেত্রে কোনো বৈরাগ্য নেই। (মুসনাদে আহমাদ, হাদিস : ৩১১৩; আবু দাউদ, হাদিস : ১৭২৯)

    ওপরে উল্লিখিত আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.)-এর এই বক্তব্যের মাধ্যমে প্রতীয়মান হয় যে সামর্থ্য থাকার পরও যেসব মুসলমান হজ করে না, কিয়ামতের দিন তারা কী কঠিন অবস্থার সম্মুখীন হবে। সেদিন শত অবকাশ চাইলেও তাদের আর হজ আদায়ের সুযোগ দেওয়া হবে না। ফলে তারা নিদারুণ শাস্তি ভোগ করবে।

    মোদ্দাকথা, হজ পালনে বিলম্বের কোনো অবকাশ নেই। এ ব্যাপারে সামান্য উদাসীনতা সীমাহীন শাস্তি ও আজাবের কারণ হতে পারে। হজ ত্যাগকারীর বিরুদ্ধে রাসুল (সা.) ‘বিধর্মী হয়ে মৃত্যুবরণ’ করার মতো চূড়ান্ত মাত্রার হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তাই কোনো প্রকৃত ঈমানদার হজ ফরজ হওয়ার পর কালবিলম্ব করতে পারে না। কারণ, হজ পালনের সামর্থ্য লাভের পর যদি হজ না করে এবং হজ করার সক্ষমতা পরবর্তী সময়ে হারিয়ে ফেলে তাহলে জীবনে সেই অপরাধ মোচনের কোনো সুযোগ থাকে না। তখন আক্ষেপ আর হতাশা ছাড়া ভাগ্যে কিছুই জোটে না।

    পক্ষান্তরে হজ-ওমরাহর দ্বারা মানুষের ভাগ্যোন্নয়নের কথা হাদিস শরিফে সুস্পষ্টভাবে বিধৃত হয়েছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে উপযুক্ত সময়ে হজ করার তাওফিক দান করুন। আমিন।

    আরও পড়ুনঃ আপনার ওপর হজ ফরজ হয়েছে কিনা বুঝবেন যেভাবে

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Email
    Previous Articleহজের ফজিলত ও সওয়াব
    Next Article ওমরাহ করতে লাগবে না এজেন্সি, আবেদনের ২৪ ঘণ্টার মধ্যেই ভিসা

    এই ধরনের আরো পোস্ট পড়ুন

    আজ পবিত্র হজ

    বিদায় হজের ভাষণ : সর্বজনীন মানবাধিকারের ইশতেহার

    আল্লাহ হজের যে প্রতিদান দেবেন

    হজ্জের পর হাজী সাহেবের করণীয়

    হজ কবুলের জন্য প্রয়োজন পবিত্র হৃদয়

    হজের সময় মাথা মুণ্ডনের বিধান কী?

    Add A Comment

    Leave A Reply Cancel Reply

    সর্বশেষ প্রকাশিত

    হোলি উৎসবের কারণে ভারতের বহু মসজিদে পিছিয়ে গেল জুমার নামাজ

    আগামীকাল শুক্রবার (১৪ মার্চ) ভারতে হোলি উৎসব। আর এই উৎসবের কারণে দেশটির উত্তর প্রদেশ রাজ্যের…

    রামগন্জের কাঞ্চনপুর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল

    বাংলাদেশের সাহায্য চায় ভারতের সেভেন সিস্টার্স

    প্রকৃতির অপার বিস্ময় মৌমাছির জীবন চক্র যাতে রয়েছে মানুষের জন্য শিক্ষা

    রাজনীতিতে ত্রিমুখী দ্বন্দ্ব

    About Us
    About Us

    Fast-growing online news providing positive news & current affairs from Bangladesh and beyond. We publish News at different Perspective.

    Our Picks

    বাংলাদেশের সাহায্য চায় ভারতের সেভেন সিস্টার্স

    প্রকৃতির অপার বিস্ময় মৌমাছির জীবন চক্র যাতে রয়েছে মানুষের জন্য শিক্ষা

    রাজনীতিতে ত্রিমুখী দ্বন্দ্ব

    New Comments
      Facebook Twitter Instagram Pinterest YouTube
      • Home
      • ইসলামের আহকাম
      • ঐতিহাসিক মাদ্রাসা
      • পর্দার বিধান
      © 2026 Alll Rights Reserved TheholyMedia.

      Type above and press Enter to search. Press Esc to cancel.

      Sign In or Register

      Welcome Back!

      Login to your account below.

      Lost password?